অঙ্কুর এর পঞ্চাশ বছর উদযাপন

বিবিধ ব্যবসা-বাণিজ্য

HNExpress নিজস্ব প্রতিনিধি : গড়িয়া হাটের অঙ্কুর , বাচ্চাদের পোষাকের অতি পরিচিত এই বিপনীর পঞ্চাশ বছর উদযাপনের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে উপহার তুলে দেওয়া হলো সম্প্রতি অঙ্কুর এর বিপনীতেই। উপস্থিত ছিলেন অন্যতম কর্ণধার অনিমেষ চৌধুরী, বর্তমান প্রজন্মের প্রতিনিধি তণ্বী চৌধুরী। আ লিটল কন্ট্রিবিউশন ওয়েলফেয়ার সোসাইটির বাচ্চাদের হাতে উপহার তুলে দেওয়া হয়। অঙ্কুরের পঞ্চাশ বছরে পদার্পণ উপলক্ষে এই উদ্যোগ—যা নিঃসন্দেহে এক গর্বের মাইলফলক বলা যায়।

পঞ্চাশ বছর আগে যেদিন এই প্রতিষ্ঠান অঙ্কুরের শুভ সূচনা হয়েছিল, সেই বিশেষ দিনটিকেই স্মরণীয় করে রাখতে এদিন ছোট ছোট কিছু শিশুদের হাতে উপহার তুলে দেওয়া হয়—যা অনুষ্ঠানে এক মানবিক ও হৃদয়স্পর্শী মুহূর্ত তৈরি করে।
উল্লেখযোগ্যভাবে, অঙ্কুর শুধু একটি প্রতিষ্ঠান নয়—এটি একটি পরিবার, যার ভিত্তি ভালোবাসা, বিশ্বাস ও সম্পর্কের ওপর দাঁড়িয়ে।

অঙ্কুর এর পক্ষ থেকে তণ্বী চৌধুরী বলেন, “এক সময় গড়িয়া হাটে দোকানের সংখ্যা এতো ছিলনা। বাচ্চাদের পোষাকের দোকান ছিল তেমন ছিলনা। বড় বড় হাসপাতালে অঙ্কুর কে রেফার করতো বাচ্চাদের পোশাক কেনার জন্য। এখনো সেই ট্র্যাডিশন বজায় রয়েছে।সকলের আশীর্বাদ, ভালোবাসা ও মতামত ভবিষ্যতে অঙ্কুর-কে আরও সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।”